ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ এএম

ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন দাম আজ রাত ১২টার পর কার্যকর হবে। গতকাল বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করে বিইআরসি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করছে কমিশন।

এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছিল। গত জুনে দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা এবং পরের মাসে ৯৬ টাকা ৮৬ পয়সা করা হয়।

দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। দাম বাড়ায় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও বাড়তে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত