কলারোয়ায় শিশু যৌন হয়রানির অভিযোগে কারাগারে বৃদ্ধ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় আট বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে দুরুদ আলী নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। উপজেলার বাকসা হঠাৎগঞ্জ ডাক্তারপাড়া এলাকা থেকে শুক্রবার (২ অক্টোবর) তাকে আটক করা হয়। 

দুরুদ আলী (৬৬) ওই এলাকার বাসিন্দা। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিশুকে যৌন নিপীড়নের খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দ্রুত অভিযুক্ত দুরুদ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে শিশুটির পরিবার থেকে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।

পরিবারের বরাতে ওসি মিজান জানান, অভিযুক্ত দুরুদ আলী দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন অজুহাতে শিশুদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেন। শুক্রবার দুপুরে ওই শিশুটিকে প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা চালান তিনি। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হাতেনাতে অভিযুক্ত বৃদ্ধকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত