সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে সত্য তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।

বার্তায় উল্লেখ করা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন।

সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের উদ্দেশে বলা হয়েছে, ‘কনস্যুলার কর্মকর্তারা আপনার অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত। তাই সাক্ষাৎকারে সত্য বলুন-মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।’

দূতাবাস সতর্ক করে জানায়, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত