বছর জুড়েই নানা বিতর্কের জন্ম দেয়া সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল এখন সময় কাটাচ্ছেন পুরোপুরি ভিন্ন মেজাজে। বিতর্কিত অধ্যায় পেছনে ফেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। এসব পোস্টে উঠে এসেছে তার জীবনের ভিন্ন এক অধ্যায়, পরিবারের সঙ্গে কাটানো হাসি-আনন্দের নানা মুহূর্ত। একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি তাঁর স্ত্রী ধারণ করেছেন বলে জানিয়েছেন তিনি। অন্য একটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে। এ ছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নোবেল। ছবিগুলোতে পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং আনন্দঘন সময় কাটানোর দৃশ্যই দেখা গেছে।
নোবেলের এমন পারিবারিক মুহূর্ত দেখে খুশি তাঁর ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া।’ আরেকজন লিখেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।’ আরেক ভক্ত ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই।’
কারাগারেই বিয়ে করলেন গায়ক নোবেল
সালসাবিলের অভিযোগ নিয়ে যা বললেন গায়ক নোবেল