এক দশক পর রুপমের গান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

২০১৭ সালের পর নতুন কোনো গানে দেখা যায়নি তাকে কণ্ঠশিল্পী রুপমকে। প্রায় এক দশক পর এবার সুন্দরবনকে নিয়ে গাইলেন এই শিল্পী। আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস দিবন উপলক্ষে গানটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি। এটির কথা ও সুর করেছেন শাজাহান খান। সংগীত পরিচালনা করেছেন পলাশ চন্দ্র ঢালী।

রুপম বলেন, ‘ ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস ছিল। এ দিবসটিকে কেন্দ্র করে সুন্দরবনকে নিয়ে গানটি করা হয়েছে। আমি নিজেও সুন্দরবন এলাকার মানুষ। তাই গানটি করার সময় অন্য রকম একটা আনন্দ ছিল। এ গানে সুন্দরবনের বিভিন্ন বিষয় উঠে এসেছে।’ 

রুপম সর্বশেষ আরিফন শুভ ও মাহি অভিনীত ‘ওয়ার্নিং’ সিনেমায় ‘তুই আমার ফেসবুকেও নাই, ‘তুই আমার এ বুকেও নাই’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত