শত উপকারের ফল আনারস

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ এএম

রসালো ও সুস্বাদু ফল আনারস পুষ্টিগুণে ভরপুর। এই ফলে রয়েছে আঁশ ও ক্যালোরি, প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম। আনারস খাওয়ার নানা উপকারিতা রয়েছে।

পুষ্টির অভাব পূরণ : আনারস পুষ্টির অভাব পূরণ করে। এতে রয়েছে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস।

হজমশক্তিকে উন্নত করতে : হজমশক্তি বৃদ্ধিতে আনারস বিশেষভাবে কার্যকরী। আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে যা হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে।

ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধ করে : প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আনারস ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধ করে।

ওজন নিয়ন্ত্রণ করে : আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। পরিমিত পরিমালে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তা শরীরের ওজন কমাতে সহায়তা করে।

দাঁত ও মাড়ি সুরক্ষায় : আনারসে প্রচুর ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে। এছাড়া মাড়ির যেকোনো সমস্যা সমাধান করতে আনারস বেশ কার্যকর ভূমিকা পালন করে।

ত্বক ও চোখের সুরক্ষায় : চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ ম্যাক্যুলার ডিগ্রেডেশন। আনারসের বেটা ক্যারোটিন রোগটি হওয়া থেকে রক্ষা করে। আনারসে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে কুঁচকে যাওয়া থেকে বাঁচায়।

ক্রিমিনাশক : নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যেই কৃমি থেকে মুক্তি পাওয়া যায়।

ক্যানসার প্রতিরোধী : দেশি আনারসে আছে উচ্চমাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-সি এবং পানিতে দ্রবণীয় অ্যান্টি অক্সিডেন্ট। যা ক্যানসার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ প্রতিরোধ করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত