সাড়ে ৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বীমাগ্রাহক নেকবর আলীর মৃত্যুতে তার নমিনি স্ত্রী পলি আক্তারের নিকট ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। চেক হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ জামাল হাওলাদার।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উক্ত চেক হস্তান্তর করা হয়। মাত্র ৬০ হাজার টাকা জমাদানে নমিনি উক্ত দাবির টাকা পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির এএমডি, এইচ এম মিলন রহমান। কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির এএমডি অ্যান্ড হেড অব আইটি কেএসএম হানিফ, সিএফও মো. আবু হাসান, কোম্পানি সেক্রেটারি অ্যান্ড হেড অব এইচআর, মো. সালাহউদ্দীন এবং সিনিয়র ম্যানেজার (এইচআর) ও অতিরিক্ত দায়িত্ব-ইনচার্জ, উন্নয়ন প্রশাসন এবং আনোয়ার পারভেজ।

সর্বশেষ সর্বাধিক পঠিত