অঞ্জন’স

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ এএম

প্রতিটি উৎসবকে কেন্দ্র করে অঞ্জন’স সব সময় নতুন কালেকশন নিয়ে আসে। এবার অঞ্জন’স-এর রঙিন পূজা কালেকশনে থাকছে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, সালোয়ার কামিজসহ বিভিন্ন ধরনের পোশাক। সব বয়সীদের পোশাকের পাশাপাশি থাকছে হাতে তৈরি বিভিন্ন ধরনের গহনা, উপহার সামগ্রী ও গৃহসজ্জা সামগ্রী।

এবারের কালেকশনে মেয়েদের ফতুয়া ও সালোয়ার কামিজগুলোর প্যাটার্নে নতুনত্ব ও বৈচিত্র্য রয়েছে। সিল্ক, মসলিন, কটন শাড়িগুলোতে ডিজাইনেও বৈচিত্র্য খুঁজে পাবেন। শাড়ি, সালোয়ার কামিজ ও মেয়েদের টপসের সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া রয়েছে ছেলেদের জন্য।

অঞ্জন’স-এর সব শাখা ও অনলাইন স্টোর www.anjans.com -এ নতুন কালেকশনগুলো পাওয়া যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অঞ্জন’স-এর মেম্বারশিপ কার্ড প্রদর্শন করে ৭% পর্যন্ত মূল্যছাড় থাকছে সম্মানিত মেম্বারদের জন্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত