দুমকিতে ৩৯৭ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম

পটুয়াখালীর দুমকিতে ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৩৯৭ জেলে পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। ইউনিয়নের নিবন্ধিত ৪১৭ জেলে পরিবারের মধ্যে ৩৯৭ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল দেওয়া হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সোহরাবসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা ।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিয়ে থাকে।



সর্বশেষ সর্বাধিক পঠিত