বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য অবমাননাকারী যুবক গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ এএম

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননাকারী আব্দুর রহমান সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ যাচাই করে গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। এর আগে মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝুলিয়ে অবমাননা করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ সদর থানা পুলিশ। অভিযানে আব্দুর রহমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট জানিয়েছে, ভাস্কর্য তার পছন্দ না, তাই এমন কাজ করেছে। এর পেছনে আর কোনো কারণ আছে কিÑ পুলিশ খতিয়ে দেখছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত