আরও ৩৫ লাখ শিশু হামের টিকার আওতায় আসবে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে ইতিমধ্যে প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার কর্মসূচি থেকে বাদ পড়া আরও প্রায় ৩৫ লাখ শিশুকে আগামী এক মাসের মধ্যে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর করাইল বস্তিতে ন্যাশনাল ইনটেনসিফাইড ক্যাচ-আপ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটিই সরকারের লক্ষ্য। ২ কোটি শিশুকে টিকা দেওয়ার পরও কার্যক্রম থামিয়ে দেওয়া হয়নি। বরং বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপের টিকাদান কর্মসূচিতে কোনো কারণে বাদ পড়া শিশুদের বিশেষভাবে চিহ্নিত করা হচ্ছে। এসব শিশুর কাছে পৌঁছে টিকা দেওয়ার জন্য ‘মপ-আপ ক্যাম্পেইন’ পরিচালনা করা হচ্ছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত