ইসির সঙ্গে নেপালের নির্বাচন কমিশন কর্মকর্তাদের বৈঠক

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। উভয় দেশের নির্বাচন কমিশন কর্মকর্তাদের বৈঠকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

ইসির কর্মকর্তাদের বরাতে বাসস জানায়, বৈঠকে অংশ নেওয়া নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের প্রতিনিধিদলের মধ্যে নির্বাচন কমিশনার ড. জানকী কুমারী তুলাধর ও ড. রাজিব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণ প্রসাদ কাপরী, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রতিনিধি প্রভাত

কুমার রয়েছেন।

ইসির কর্মকর্তারা জানান, বৈঠকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে নির্বাচন নিয়ে উভয় দেশের কর্মকর্তারা নানা অভিজ্ঞতা শেয়ার করেন। 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত