বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজের র‌্যালি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। 

এবারের প্রতিপাদ্য ‘আপনার চোখকে ভালোবাসুন’- স্লোগানে অনুষ্ঠিত র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ও চক্ষু বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক, ইবনে সিনা মেডিকেল কলেজের ডিরেক্টর ড. নজরুল ইসলাম, মেজর (অব.) ডা. রাজিবুল ইসলাম, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা। 

এছাড়াও র‌্যালিতে ইবনে সিনা মেডিকেল কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি ইবনে সিনা মেডিকেল কলেজে এলাকা প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটকে চোখের যত্ন ও চোখের গুরুত্ব উপস্থাপন করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সর্বশেষ সর্বাধিক পঠিত