উত্তরা ব্যাংক পিএলসির লেডিস ব্রাঞ্চ, ঢাকার উদ্যোগে ঢাকা বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন্স ক্লাবে ‘SHE MATTERS – Women’s Health & Awareness Programme’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে আলোচনা, পূর্ণাঙ্গ শারীরিক সুস্থতা ও ফিটনেস সেশন এবং লেডিস ব্রাঞ্চের সঙ্গে দীর্ঘদিনের আস্থাপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্মানিত প্রবীণ গ্রাহকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান।
এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক মো. লিটন পাশা খান, মহাব্যবস্থাপক রীনা সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক নাজনীন নাহার শারমিন এবং বিশিষ্ট সমাজসেবী ও সফল নারী উদ্যোক্তা মনিরা ইমদাদসহ সম্মানিত গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারী স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ফিটনেস সেশনের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে লেডিস ব্রাঞ্চের সঙ্গে আস্থাপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রবীণ গ্রাহকদের বিশেষ সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।