সূচি প্রকাশ করেছে আয়োজক আফগানিস্তান। এরপর দল ঘোষণাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল সকালে ওমানে যাওয়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সে উপলক্ষে আজ মিরপুরে আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন করেছে যুব দল। কিন্তু ভিসা জটিলতা তাদের এই সফর নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।
যুব দলের একাধিক সদস্য জানান, আগামীকাল সকালে ঢাকা ছাড়ার কথা থাকলেও এখনো ফ্লাইটের সময় জানেন না তারা। এই দলের সঙ্গে যাওয়ার কথা বয়সভিত্তিক দলের নির্বাচন শামসুর রহমান শুভর। তিনিও এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
অথচ ১৩ অক্টোবর থেকে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার কথা বাংলাদেশের। কিন্তু ভিসা প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সফর পিছিয়ে যাচ্ছে। দেরিতে ওমানে পৌঁছাতে হলে সিরিজের সব ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে পড়তে পারে। কারণ, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের। ফলে ম্যাচের সংখ্যাও কমতে পারে বলে জানা গেছে।
মূলত আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতির লক্ষ্যেই আফগানিস্তান এই দ্বিপক্ষীয় সিরিজের আয়োজন করেছে। আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হবে যুব এশিয়া কাপ, যার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৪ নভেম্বর।
শেষ বেলায় কামিন্স-রেনশর ব্যাটে ঘুরে দাঁড়াল অজিরা