বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম

রাজধানী ভাটারার সাঈদনগরে ভবনের বেলকনি থেকে পড়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মো. নাঈম (২৩)। গতকাল শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

নিহতের সহপাঠী মাজহারুল জানান, সাঈদনগর বড় মসজিদের পাশের এক ভবনের দ্বিতীয় তলার বেলকনি থেকে সকালে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। তাকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতাল ও পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাঈম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মো. মুস্তাফিজুর রহমানের ছেলে।

সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু : শুক্রবার রাত ১২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে একটি দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপরে উঠে যায়। এতে দুর্ঘটনায় চালক সানোয়ার হোসেন (৫০) নিহত হন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা তৌহিদ জানান, তিনি নিজেও একজন অটোরিকশাচালক। ঘটনাস্থলে ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখতে পান, এক অটোরিকশাচালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাথার ডান পাশে ও ঘাড়ে প্রচ- আঘাত পান। গলার ডান পাশ দিয়ে রক্ত বের হচ্ছিল। রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। নিহতের পকেট থেকে কিছু টাকা এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত