প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ এএম

বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য ‘অনাবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ নামে একটি বিশেষ নতুন ব্যাংকিং সুবিধা চালু এবং এর নীতিমালা আরও সম্প্রসারণ করেছে। এই সুবিধার মূল লক্ষ্য হলো বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, প্রবাসী আয়ের কার্যকর ব্যবহার এবং অফশোর ব্যাংকিং কার্যক্রমের বিস্তার ঘটানো।

নতুন ব্যবস্থায় প্রবাসীরা বিদেশ থেকে পাঠানো অর্থ জমা রাখা, দেশে ব্যয় ও বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন।

নতুন ব্যবস্থায় যেসব সুবিধা পাওয়া যাবে:

একাধিক ব্যাংকে হিসাব খোলার সুযোগ: অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এনআরসিটিএ হিসাব খোলা যাবে।

তিন ধরনের হিসাব: প্রবাসীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি হিসাব খোলার সুযোগ পাবেন।

বিদেশ থেকে অর্থ জমা: ব্যাংক, এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো অর্থ এ হিসাবে জমা করা যাবে। পাশাপাশি নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে স্থানান্তর করা অর্থও জমা রাখা যাবে।

দেশে অর্থ ব্যয় ও বিনিয়োগ: এ হিসাবে থাকা অর্থ দিয়ে দেশে খরচ মেটানো, অন্য হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে।

জমা অর্থের বিপরীতে ঋণ: এ হিসাবে জমা অর্থ জামানত হিসেবে রেখে ঋণ নেয়ার সুযোগ থাকবে।

বিদেশে অর্থ পাঠানো: হিসাবের মূল অর্থ এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে পাঠানো যাবে।

অনলাইন ব্যাংকিং সুবিধা: ব্যাংকগুলো প্রবাসীদের জন্য অনলাইনে হিসাব খোলা ও ই-ব্যাংকিং সেবা দেয়ার সুযোগ পাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত