ফ্রান্সে শিক্ষা সচিব

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইউনেস্কোকে যথাযথ কৌশল নিতে হবে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ এএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে হলে ইউনেস্কোকে যথাযথ কৌশল গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, ইউনেস্কোর কর্মপরিধির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করার বিষয়টিও বিবেচনা করতে হবে।

ইউনেস্কো নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি জাতীয় বিবৃতি উপস্থাপন করেছেন। শুক্রবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে তিনি এ বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব সভাপতিত্ব করেন।

শিক্ষা সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি করা এবং শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই তাদের বিদ্যালয়ে উপস্থিতি ও অধ্যয়ন অব্যাহত রাখা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত