চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ এএম

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। নড়াইলের চিত্রা নদীর পাড়ে কুড়িগ্রাম-মাছিমদিয়ায় নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।

শিল্পী সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান, খ্যাতিমান এই চিত্রশিল্পীর মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শিল্পী এসএম সুলতানের জন্ম ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার ছিল প্রচ- আগ্রহ। ১৯৩৮ সালে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। তার চিত্রকর্মের মূল বৈশিষ্ট্য গ্রামীণ জীবন ও অতিবলিষ্ঠ পেশিবহুল কৃষকসমাজ। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে চর দখল, ধান কাটা, পাট কাটা, কৃষকের সংগ্রাম ও আমার গ্রাম উল্লেখযোগ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত