স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতির পথ সুগম করতে চায় সরকার

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ এএম

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সুগম করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)’ আয়োজিত ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, ‘সরকার স্থাপত্য শিক্ষাকে এবং স্থপতিদের পেশাকে অত্যন্ত উচ্চ মর্যাদায় মূল্যায়ন করে। দেশের মেধাবী স্থপতিরা যেন বিশ্বমঞ্চে আলো ছড়াতে পারেন, সেজন্য যা যা সহায়তা প্রয়োজন সরকার তা করবে। আমাদের বহু উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন। সরকার চায় বর্তমান প্রজন্মের স্থপতিরাও সেই সাফল্য বয়ে আনুক।’

দেশের স্থপতিরা যেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের মেধার পূর্ণ বিকাশ ঘটিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছি, যখন আমাদের নবনির্বাচিত সরকারের বয়স মাত্র আট মাস। এই সময়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে ঠিকই, তবে আমরা প্রতিটি চ্যালেঞ্জকে সমস্যা সমাধানের এক অনন্য সুযোগ হিসেবে দেখছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত