দক্ষ জনশক্তি গড়াই বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য হওয়া উচিত: রাষ্ট্রপতি

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম

দক্ষ জনশক্তি গড়াই বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য হওয়া উচিত বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছর পরেও অসংখ্য গ্র্যাজুয়েট বের হচ্ছে তারপরও কেন দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর ও বিশেষায়িত প্রতিষ্ঠান এমনকি বেসরকারি কোম্পানি  পরিচালনার জন্য বিদেশি কর্মী আনতে হবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রের অধিপতি এসব কথা বলেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে, যা গবেষকদের উদ্ভাবনসমূহের পেটেন্ট অধিকার ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে গবেষণা, প্রডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা দিচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন র‌্যাংকিংয়ে এগিয়ে যাচ্ছে।

এসময় রাষ্ট্রপতি প্রতিনিধিদলের আলাপ আলোচনা শুনে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, সচিব এ জে এম সাল্হাউদ্দিন নাগরী, প্রেস সচিব মো.সরওয়ার আলম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম কবির, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. ইমরান হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল,ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত