আলো ঝলমলে সন্ধ্যায় জর্জ-ক্লুনি দম্পতি

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:০৪ এএম

চলতি সপ্তাহে বিশ্বজুড়ে বিনোদন জগতের তারকাদের আনাগোনা ছিল চোখের পড়ার মতো। তার মধ্যে লন্ডনে আয়োজিত একাধিক জমকালো অনুষ্ঠান আলাদা নজর কাড়ে। ৯ অক্টোবর লন্ডনের ঐতিহ্যবাহী ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ‘দ্য অ্যালবি অ্যাওয়ার্ডস’ আয়োজন করেন জনপ্রিয় তারকা দম্পতি জর্জ ক্লুনি ও আমাল ক্লুনি। লাল গালিচায় তাদের চোখ ধাঁধানো উপস্থিতি সবাইকে মুগ্ধ করে।

অন্যদিকে, লন্ডনে অনুষ্ঠিত ৭০তম বিএফআই ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় নতুন করে আলো ছড়িয়েছেন অভিনেত্রী ফ্লরেন্স পিউ ও তার সঙ্গী ফিন কোল। পাশাপাশি এই জমকালো উৎসবে যোগ দিয়েছিলেন চেনা মুখের আরও অনেক তারকা, যাদের মধ্যে হান্না ওয়াডিংহাম অন্যতম। চোখ ধাঁধানো সাজপোশাক ও হাস্যোজ্জ্বল পদচারণায় তারকাদের উপস্থিতি অনুষ্ঠানগুলোতে এক নতুন মাত্রা যোগ করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত