সাংবাদিক আমির খসরু আর নেই

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ এএম

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু (৬৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। তিনি দীর্ঘদিন ভয়েস অব আমেরিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া বহু গণমাধ্যমে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমির খসরু কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই এবং ভয়েস অব আমেরিকার করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত