রুপালি জীবন চোখের পলকে শেষ হয়
রুপালি বয়স তোমার থেমে থাকবে না
রাজকুমারের পদধ্বনি শোনার আশায়!
মহাজীবনের রুপালি আকাঙ্ক্ষা টুক করে
খসে পড়ে পাতায় বোঁটার আঠা নিয়ে
পাতা খসে পড়ে স্বপ্নের আশকারা নিয়ে!
রুপালি হাসির ঝরনা আমাকে ভিজিয়ে দেয়
গভীর ঘুমের দেশে;
এত হাসছো রুপালি কিশোরী!
শোনো, তুমিও বেজার মুখে শিশু সামলাবে
একদিন; কত-কী বলবে অপ্রস্তুত হেসে!
আর পেয়ারা বা লেবুপাতা ছিঁড়ে নেওয়ার
অন্যমনস্ক অবসরে গাছপাতার ফাঁক দিয়ে
আমি দেখব উড়ে যাচ্ছে হলুদ ফড়িং।
কবিতা
রুপালি জীবন
সরকার মাসুদ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০