দুইদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম

সারাদেশে এলপি গ্যাস বাজারজাতকরণে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে দুইদিন এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি নেতারা।

কমিশন বাড়ানো, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, প্রশাসনিক হয়রানি বন্ধসহ সাত দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার সারাদেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার (১২অক্টোবর) বেলা ১২টার সময় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এলপি গ্যাসের সরবরাহ, মূল্য নির্ধারণ ও বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সংবাদ সম্মেলন ছবি: দেশ রূপান্তর

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এলপি গ্যাস ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। বাজারে সরবরাহ ও মূল্য নিয়ে সৃষ্ট সমস্যার কারণে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ভোক্তারাও ভোগান্তিতে পড়ছেন। সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবিতে নির্ধারিত সময়ের জন্য এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির নেতারা জানান, দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

 




সর্বশেষ সর্বাধিক পঠিত