বিজয়নগরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয়েছে।
 
সোমবার (১২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। 
 
'শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জমির হোসেন দস্তগীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ, উপজেলা মহিলা দলের নেত্রী শিউলী চৌধুরী প্রমুখ।
 
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।  
 
অনুষ্ঠানের সভাপতি মাহমুদুর রহমান কন্যা দিবসের তাৎপর্য তুলে ধরে ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনা সৃষ্টি করে কন্যা দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত