মোংলা বন্দরে ৩৫৯৩ কোটি টাকা দিচ্ছে চীন

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ এএম

মোংলা সমুদ্রবন্দর আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে সরকারের সঙ্গে ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ টাকার একটি ঋণ চুক্তি করেছে চীনের এক্সিম ব্যাংক। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের জন্য ব্যাংকটি এ অর্থ দেবে। গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনা এক্সিম ব্যাংকের পক্ষে অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ফেনজঝুন টিয়ান ঋণচুক্তিতে সই করেন।

 এ প্রকল্পের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড, কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণসহ বন্দরের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে। চুক্তির আওতায় চীন সরকার এ প্রকল্পের জন্য ২ শতাংশ সুদ হারে নমনীয় ঋণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঋণ পরিশোধের সময় হবে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।

সর্বশেষ সর্বাধিক পঠিত