বিশেষ দিনের আমিষ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৭ এএম

রেসিপি দিয়েছেন রুকমা দীক্ষা

ক্ষীরোদ কাতলা

উপকরণ

কাতলা মাছ ৬ পিস, লবণ ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, চিনি ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, আধাভাঙা গোলমরিচ ১ চা চামচ, দারুচিনি ২ টেবিল চামচ, ছেঁচে নেওয়া ছোট এলাচ ৫টা, টমেটো কুচি ১ কাপ, কাঁচা মরিচ ১ চা চামচ, চেরা কাঁচা মরিচ ৩ টেবিল চামচ, সাদা তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ এক কাপ পানিতে গুলে নেওয়া।

যেভাবে তৈরি করবেন

মাছ ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। ছোট এলাচ, দারুচিনি ও গোল মরিচের ফোড়ন দিন। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, চিনি ও ধনে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে কাঁচা মরিচ বাটা ও ভেজে রাখা মাছগুলো দিন। এরপর ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন, যতক্ষণ না মাছ সেদ্ধ ও গ্রেভি একটু ঘন হয়। এবার চুলা বন্ধ করে দিন। ঘি ও চেরা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

ডিম পোস্ত

উপকরণ

সেদ্ধ ডিম ৪টা, পোস্তবাটা ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ২ চা চামচ, টমেটো সøাইস ১টা, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

কড়াইয়ে তেল গরম হলে সেদ্ধ ডিম হালকা করে ভেজে তুলে রাখুন। ঠা-া হলে কেটে দিন লম্বালম্বি করে। তেলে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিন। বেশ সোনালি রঙ ধরলে হলুদ ও মরিচ গুঁড়া দিন। ভালো করে কম আঁচে কষাতে থাকুন। এবার লবণ, চিনি ও টমেটো দিন। যখন সব ভালোভাবে মিশে যাবে তখন পোস্ত দিন। কষানো হয়ে তেল ওপরে উঠলে ভাজা ডিমগুলো দিয়ে দিন। অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে রাখুন। যখন মাখামাখা হবে তখন নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

কই মৌরি

উপকরণ

কই মাছ ৪টি, লবণ ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ২ চা চামচ, চিনি ১ চা চামচ, টক দই ১ কাপ, মৌরি বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, কালোজিরা ১ চা চামচ, চেরা কাঁচা মরিচ ৬টা, সরিষার তেল আধা কাপ, পানি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

মাছ ধুয়ে লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম হতে দিন। একটা বাটিতে টকদই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, চিনি, কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও মৌরি বাটা ভালো করে মিশিয়ে নিন। তেল গরম হলে কালোজিরার ফোড়ন দিন। সুগন্ধ বের হলে  দইতে গুলে রাখা মসলা দিয়ে দিন। মাঝারি আঁচে কষাতে থাকুন যতক্ষণ না মসলা থেকে তেল ছাড়ছে। এরপর এক কাপ পানি ও মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে মাখামাখিা হলে কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট রেখে নামিয়ে নিন।

আদরকি মাটন

উপকরণ

মাংস ৫০০ গ্রাম,  পেঁয়াজ বাটা ২টি, আদা বাটা ৪ চা চামচ, গোলমরিচ বাটা ২ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, টক দই ২০০ গ্রাম, লবণ ১ চা চামচ, চিনি ২ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, চেরা কাঁচা মরিচ ৫টা, তেজপাতা ২টা।

যেভাবে তৈরি করবেন

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসতে টকদই, আদা বাটা, গোলমরিচ বাটা, লবণ, চিনি, অর্ধেক সরিষার তেল দিয়ে সারা রাত মেখে রাখুন। মসলা মাখা মাংস ফ্রিজে রেখে দিন। রান্না করার এক ঘণ্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখুন। এবার কড়াইতে তেল দিন। তেল গরম হলে তাতে তেজপাতা ও পেঁয়াজ বাটা দিয়ে কষাতে থাকুন। পেঁয়াজের রং পাল্টালে তাতে মসলা মাখা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংস কষা হলে তাতে তেল ছাড়লে গরম মসলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মাংস একদম শুকিয়ে এলে তাতে এক কাপ গরম পানি দিয়ে প্রেশার কুকারে রান্না করুন। ৬ থেকে ৭   বার প্রেশার কুকারে সিটি উঠলে ঢাকনা খুলে চেরা কাঁচা মরিচ দিয়ে দিন। মাংস মাখা মাখা হলে নামিয়ে নিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত