ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৫০) নামে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি নরসিংদী।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমারের মৃত্যু হয় এবং আনোয়ারুল আজিম গুরুতর আহত হন। আজিমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত