গাজায় মসজিদ ও ফিলিস্তিনির গাড়িতে আগুন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

গাজার অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদ ও ফিলিস্তিনির একটি গাড়িতে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর আনাদোলু এজেন্সি। 

ফিলিস্তিনের দেয়াল ও বসতি প্রতিরোধ কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ধর্মীয় স্থাপনা ও সম্পত্তিকে লক্ষ্যবস্তু করছে।

বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের উত্তর-পশ্চিমে অবস্থিত মিখমাস গ্রামে উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি মসজিদ ও ফিলিস্তিনির একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গ্রেপ্তার, অভিযান ও হামলার ঘটনা বেড়েছে। এসব ঘটনায় ফিলিস্তিনিদের নিরাপত্তা ও সম্পত্তি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত