বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুম আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় জাতীয় সংসদের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত