প্রথমবার আন্তঃসার্ভিসেস সাইক্লিং

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ এএম

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ফিওনা লাক্সারি রিসোর্টের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘প্রথম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ’। ঢাকার বনানী আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সকাল ৮টা থেকে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো আয়োজিত এই বিশেষ চ্যাম্পিয়নশিপে দেশের চারটি সার্ভিসেস দল প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার-ভিডিপি এবং বাংলাদেশ জেল। প্রতিযোগিতার মোট ১৪টি ট্র্যাক ইভেন্টে লড়বেন ১০০ জন সাইক্লিস্ট, যার মধ্যে ২৯ জন নারী ও ৭১ জন পুরুষ অ্যাথলেট। উল্লেখ্য, এবারের আসরে কেবল ট্র্যাক ইভেন্টগুলোই অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা মহানগর ফুটবল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন কর্মকর্তারা আশা প্রকাশ করেছে, সার্ভিসেস সংস্থাগুলোর অ্যাথলেটদের জন্য এটি নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রমাণের চমৎকার এক প্ল্যাটফর্ম। একই সঙ্গে নারী ও পুরুষ উভয় ক্যাটাগরিতে সমান অংশগ্রহণের মাধ্যমে এই আসর দেশের সাইক্লিং অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি ফয়সাল হোসেন, চ্যাম্পিয়নশিপের আহ্বায়ক নুরুল হুদা, সাধারণ সম্পাদক পারভেজ হাসান ও যুগ্ম সম্পাদক আলমগীর আলম।

সর্বশেষ সর্বাধিক পঠিত