আটঘরিয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম শুকনা গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আটঘরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেবোত্তর গ্রামের মৃত সাইদুল হক দুলালের ছেলে মো. দেলোয়ার হোসেন লালন (৪০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল আটঘরিয়া থানাধীন দেবোত্তর গ্রামে দেলোয়ার হোসেন লালনের বসতবাড়ির সামনের ফাঁকা জায়গায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে লালনকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা পলিথিনের ব্যাগ থেকে ২৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত লালন স্বীকার করেছে যে, সে পাবনার বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে আটঘরিয়াসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আটঘরিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত