তিন দশকের অভিনয় জীবনে ওটিটি প্ল্যাটফর্মের বদৌলতে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস উপভোগ করছেন ইন্তেখাব দিনার। বাণিজ্যিক সিনেমা ‘বরবাদ’-এর পাশাপাশি ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো ভিন্নধারার ব্যবসাসফল ছবিতে তার উপস্থিতি কুড়িয়েছে প্রশংসা। একই সঙ্গে ‘এটা আমাদেরই গল্প’, ‘তোমাদের গল্প ২’ কিংবা ওটিটি থ্রিলার ‘তাকদীর’ ও ‘কারাগার’-এ নিখুঁত অভিনয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। কাজের টানা সাফল্যে বিনোদন অঙ্গনে তিনি এখন সমাদৃত ‘লাকী চার্ম’ নামে।
তবে ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের মামার চরিত্রে রূপদান নিয়ে তৈরি হয়েছিল সমালোচনা। ইন্তেখাব দিনার স্পষ্ট জানান, স্ক্রিপ্ট পছন্দ হলে শাকিব খানের নানার চরিত্রে রূপ নিতেও তার আপত্তি নেই। তার মূল লক্ষ্য প্রথাগত তারকা না হয়ে সত্যিকারের অভিনেতা হওয়া।
জেড আই ফয়সাল প্রযোজিত পডকাস্টটি আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিন-রাত ৯৩.৬ এফএম-এ সম্প্রচারিত হবে।