অনলাইন প্রভাকাণ্ড থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।
হাজীগঞ্জ বাজারে শ্রী শ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ জিউর আখড়ার মণ্ডপ পরিদর্শনকালে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সাংবাদিক, পূজা উদযাপন পরিষদ সঙ্গে মতবিনিময় সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এ অনুরোধ জানান।
হিন্দু সম্প্রদায়ের নেতারা, পূজামণ্ডপ কমিটিসহ মন্দিরের ভক্তদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ পূজা উদযাপন হবে। এখানে কোন ধরনের শঙ্কা বা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। পুলিশ সতর্ক আছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটেলিয়ান রুহিদাস বণিক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ রায় ও সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং পূজামণ্ডপের নেতারা।