জয়পুরহাটে ৩০৯ পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

জয়পুরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩০৯টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে এসআরবি। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের সবচেয়ে বড় পূজামণ্ডপ মাদারগঞ্জসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

এ সময় জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আনোয়ার রাহীসহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব অধিনায়ক জানান, জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সদস্যরা কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত