প্রথমে দর্শক শূন্য, দ্বিতীয় শো’য়ে ৩০

ভয়াবহ ব্যবসায়িক বিপর্যয়ে ‘স্নেহের বন্ধন’

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’ সিনেমা্গুলো। তবে পরিতাপের বিষয় এরমধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী অভিনীত ‘স্নেহের বন্ধন’ সিনেমাটি মুক্তির শুরু থেকেই দর্শক খরায়। জানা গেছে, প্রথম শো ছিল দর্শক শূন্য, দ্বিতীয় শো’য়ে দেখা গেছে ৩০ জনকে। ফলে ভয়াবহ ব্যবসায়িক বিপর্যয়ের কবলে সিনেমাটি। 

‘স্নেহের বন্ধন’ মুক্তির  এক সংবাদ সম্মেলনে সিনেমার এমন ভরাডুবি দেখেও বিচলিত না হয়ে এটাকে ইতিবাচক বলেই মন্তব্য করেন নায়ক জয়। তিনি বলেন, ‘শুক্রবারে সিনেমা এমনিতেই কম চলে। আর আজকাল তো সিনেমায় দর্শকই হয় না। ৩০ জনও আসে না। এখানে ৩০ জন টিকিট কেটেছেন, সারা দেশে আরও হলে অনেকে যাচ্ছেন। তাদের সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই। তবুও তো উনারা এসেছেন।’ 

একটি যৌথ পরিবারকে কেন্দ্র করে সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। যেখানে সময়ের বিবর্তনে ভাই-বোন ও মা-বাবার সম্পর্কে তৈরি হয় দূরত্ব, অহংকার আর ভুল- বোঝাবুঝির পাহাড়। কিন্তু জীবনের কোনো এক কঠিন মুহূর্তে সেই অভিমান আর দূরত্ব ভেঙে একে অপরের প্রতি স্নেহের টানই হয়ে ওঠে একমাত্র আশ্রয়। এতে জয় চৌধুরীর সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী, রিনা খান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন মো. শাহ আলম।

সর্বশেষ সর্বাধিক পঠিত