পলেস্তারা খসে পড়া দেয়ালে ড্যাম্প পড়া প্রাচীন জলরঙের
ক্যানভাস, এক বিবশ আলোছায়ার সমাহৃত চিহ্নরূপ। কবেকার
পুরনো গন্ধ ছড়িয়ে মনে হয় কোনো এক পড়ন্ত রোদের আলসে ছোঁয়ায়
শাঁওলির চুলবাঁধা আলোড়িত গরিমার নিবিড় চাহনীর মুখখানা,
বসন্ত মালতীর সৌরভে যেন স্মৃতির কিংখাবে মোড়া ভাঙাচোরা ধূসর
ভায়োলিনের বিষণ্ণ সুর, কুয়াশায় ঢেকে যাওয়া কোনো অস্পষ্ট দিনের
বিজড়িত পদাবলি, নৈঃশব্দ্যের আঙুলে রচিত হলুদ নিগূঢ় নক্ষত্রের
মতো অনূদিত, নিঃসঙ্গ মনের ভেতর ফুরানো আতরের ঘ্রাণ ছড়িয়ে
কবিতা
নৈঃশব্দ্যের আঙুলে রচিত
সব্যসাচী সেন গুপ্ত
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০