রাড্ডাকান্ডে শুটার লেলিন গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:২০ এএম

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিভিন্ন অপকর্মের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন তিনি। গতকাল সোমবার দুপুরে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ রাকিব খান। এদিন সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর জোনাল টিম। লেলিন শাহআলী থানার সেকশন-১ এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহআলী থানায় করা মামলায় ১৯ নম্বর আসামি লেলিন। তার বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাড্ডাকা-ে জড়িত অন্তত ৪০ জনের তালিকা করা হয়েছিল। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত