মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া সদর) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. কামরুজ্জামান রতন সৌদি আরবে দুই বাংলাদেশির শিরেদ নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজাম-প পরিদর্শনের সময় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এই মন্তব্যের কারণে এরই মধ্যে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছি। এই ভুলের কারণ অনুশোচিত, মানুষমাত্রই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়, যেটা হয়েছে তা অজ্ঞতার কারণে হয়েছে। ওই ঘটনা নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগবশত মন্তব্যটি করে ফেলেছিলাম উল্লেখ করে তিনি বলেন, পরবর্তীতে যখন জানলাম, তারপরই আমি দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি, সেই পরিবারের কাছেও ক্ষমা চেয়েছি।
তিনি বলেন, কারও অনুভূতিকে ছোট করে, অবজ্ঞা করে আমার বলার উদ্দেশ্য ছিল না, এরপরও আমি মনে করি, সেই পরিবার, আমার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়েরা যারা এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করে যাচ্ছেন, কাউকে ছোট করে কথা বলার কোনো অভিপ্রায় কখনোই আমার ছিল না, তারপরও যারা আহত হয়েছেন, সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।