সাতক্ষীরা জেলার কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে অসহায়, গরীব ও দুস্থ হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। তাঁর সার্বিক তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ ছাড়া কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে এমপি রবিউল বাশার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা সমুন্নত রেখে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উপহারের আয়োজন করা হয়েছে।
তিনি আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য স্থানীয় প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।