চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের অবস্থান

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচি থেকে চাকরিতে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিজেদের দাবি পূরণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পর চাকরিচ্যুত হওয়ায় তাঁরা আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন। যে কারণে তাদের পাশাপাশি পরিবারের সদস্যরাও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

চাকরিচ্যুত কর্মকর্তারা বলেন, তাঁরা আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করতে চান। এ জন্য তাঁদের চাকরিতে পুনর্বহাল এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এ সমস্যার কার্যকর সমাধান হবে এবং তাঁরা আবারও কর্মজীবনে ফেরার সুযোগ পাবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত