ভোলার ইলিশাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ হাসনাইন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ইলিশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশাঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬ কেজি গাঁজাসহ হাসনাইনকে আটক করা হয়।
আটক হাসনাইন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের নাজিমউদ্দিনের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।