ভাষাসংগ্রামী আহমদ রফিকের স্মরণ অনুষ্ঠানের তারিখ পরিবর্তন

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম

কবি, ভাষাসংগ্রামী ও রবীন্দ্রসাহিত্যের গবেষক আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবরের পরিবর্তে ২১ নভেম্বর বিকেল ৫টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ অক্টোবর ছিল আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ২৪ অক্টোবর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকল প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ২১ নভেম্বর বিকেল ৫টায় একই স্থানে স্মরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিরা আহমদ রফিকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন। থাকবে সাংস্কৃতিক আয়োজন।

এর আগে স্মরণ অনুষ্ঠানের বিষয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আহমদ রফিক ফাউন্ডেশন।

সর্বশেষ সর্বাধিক পঠিত