আড়াল ভেঙে কৌতুহল বাড়ালেন পাভেল

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকদিন আড়ালে ছিলেন টিভি অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেতা ফিরেছেন সামাজিক মাধ্যমে। 

আর ফিরেই নতুন পোস্ট দিয়ে তৈরি করেছেন কৌতূহল। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেট থেকে একটি ছবি প্রকাশ করেন পাভেল। সেখানে তাকে একটি কালো রঙের ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের (মারজুক রাসেল) কক্ষে সাধারণত এই ম্যানিকুইনটি দেখা যায়।

ছবিতে ম্যানিকুইনটির গায়ে জড়ানো রয়েছে নীল রঙের কাপড়। মুখে জোকারের মুখোশ, আর পরনে ব্যাঙের ছাপযুক্ত আন্ডারওয়্যার। পুতুলটির দিকে হাস্যরসাত্মক ভঙিতে তাকিয়ে থাকতে দেখা যায় পাভেলকে। ছবিটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’ 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত