ইনফান্তিনোকে এশিয়ার সমর্থন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ এএম

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিশ্বকাপ আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা পরে বাতিল করলেও এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া ইনফান্তিনোকে গতকাল এশীয় অঞ্চল থেকে সমর্থন জানানো হয়। টোকিওতে এএফসির এক বৈঠকে ৫৬ বছর বয়সী ইনফান্তিনোর উপস্থিতিতে তার প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানান এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত