কুমিল্লায় মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ কর্মীসহ আটক ১৮

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কাইয়ুমসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক কাইয়ুম সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাসিন্দা ও মহানগর ছাত্রলীগের প্রভাবশালী কর্মী। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানান, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে কুমিল্লা নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। সেই মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ ছাত্রলীগ কর্মী ও সমর্থককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত