পিরোজপুরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

পিরোজপুরে এপেক্স ক্লাব পরিচালিত মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী বর্তমান শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পিরোজপুরের সভাপতি কাজী ফাহিমা আক্তার মুন্নী। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আতিকুল ইসলাম হিরা, মাহতাবউদ্দিন রিপন, মেহেদী হাসান, আফজাল হোসেন টিপু, রেজাউল ইসলাম শামীম, রব্বানী ফিরোজ ও অমিত বিশ্বাস ও বিদ্যালয়ের অধ্যক্ষ রশিদ আল মুনান।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সাবেক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় ২০২৫ সালে ভালো ফল করা বর্তমান শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। তারা নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত