চিত্রপরিচালক বি এইচ নিশান আর নেই

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম

মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, মরহুমের জানাজার নামাজ বিএফডিসিতে আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। 

বি এইচ নিশান দীর্ঘদিন বাংলাদেশের চলচ্চিত্রে পরিচালক হিসেবে কাজ করেছেন। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘বদলা নেব’, ‘রাজা রানী’ ও ‘নারীর শক্তি’। ১৯৯৮ সালে মুক্তি পায় তার পরিচালিত সিনেমা ‘বদলা নেব’। এরপর ২০০০ সালে মুক্তি পায় ‘রাজা রানী’। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে নির্মাণ করেন ‘নারীর শক্তি’ সিনেমাটি।পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ রচনার কাজেও যুক্ত ছিলেন বি এইচ নিশান। প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত ‘লাল বাদশা’ সিনেমার কাহিনি ও সংলাপ রচনায়ও তার সম্পৃক্ততা ছিল। 

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ রচনার কাজেও যুক্ত ছিলেন বি এইচ নিশান। প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত ‘লাল বাদশা’ সিনেমার কাহিনি ও সংলাপ রচনায়ও তার সম্পৃক্ততা ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত