মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম সাজেদা বেগম।
রবিবার (২৫ অক্টোবর) সকালে লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন খানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নারী চাঁদপুরের দক্ষিণ মতলবের মুদাপুর গ্রামের মো. নয়নের স্ত্রী।
এদিন দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। তাতে বলা হয়েছে, সকাল সাড়ে ৮ টার দিকে পদ্মাসেতু উত্তর থানাধীন খানবাড়ি বাসস্টান্ডের দক্ষিণ পাশের পাঁকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এসময় গাঁজাসহ ওই নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।